কামরানের শারীরিক অবস্থা স্থিতিশীল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা করোনা আক্রান্ত বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজধানীর সিএমএইচে তার চিকিৎসা চলছে। সোমবার বিকেলে কোভিড থেকে সুস্থ হওয়া রোগীর প্লাজমা কামরানের শরীরে দেয়া হয়েছে। মঙ্গলবার আর প্লাজমা দেয়া হয়নি।
কামরানের সঙ্গে ঢাকায় অবস্থানরত তার বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন- তার পিতা কামরানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সিএমএইচে ভর্তির করার পর তিনি উন্নত চিকিৎসা পাচ্ছেন। এতে করে কিছুটা ভালো আছেন কামরান। সোমবার থেকে তিনি নিজ থেকে খাওয়া দাওয়া করছেন বলে জানান শিপলু।
গত ৫ জুন শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর কামরানের করোনা ধরা পড়ে। করোনা পজিটিভ হওয়া কামরানের শারীরিক অবস্থা শুক্রবার রাত থেকেই অবনতি হতে থাকে। প্রয়োজন পড়ে অক্সিজেন সাপোর্টের। এ কারণে তাকে নিজ বাসাতেই দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট।
এতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে সিলেটের আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি কেবিনে রেখে তার চিকিৎসা দেওয়া হয়। রোববার অবস্থার আরো অবনিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশে বিকেলে হেলিকপ্টার করে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয় তাকে।
এদিকে কামরানের সুস্থতার জন্য সিলেটে বিভিন্ন সংগঠনের পক্ষ দোয়া মাহফিল করা হয়েছে। বাসায় থাকায় কামরানের করোনা আক্রান্ত স্ত্রী স্বামীর সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed