সিলেট জেলায় আরো ৫০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় নতুন করে আরও ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, ‘হাসপাতালের ল্যাবে আজ মঙ্গলবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর, সিটি কর্পোরেশন এলাকায় বেশি। শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।’
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৪৭ জন, দক্ষিণ সুরমায় একজন এবং জৈন্তাপুরের একজন রয়েছেন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মৌলভীবাজারের কুলাউড়ার একজনের রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে সবশেষ মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত সিলেট জেলার নতুন ৫০ জন নিয়ে সিলেট বিভাগে করোনভাইরাস রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৮। এরমধ্যে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৯ জন, সুনামগঞ্জে ৩২৯, হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪০৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১২৮, সুনামগঞ্জে ৮১, হবিগঞ্জে ১৩৫, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৩৬ জন। এরমধ্যে সিলেটে ২৮, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে তিনজন এবং হবিগঞ্জে একজন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed