চুনারুঘাটে তথ্য প্রযুক্তি আইনে দুই সাংবাদিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সনাতন ধর্ম, সরকার ও দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহিরকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক আবদুর রাজ্জাক সাংবাদিক রাজু এবং জাহিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিগত কিছুদিন আগে সাংবাদিক আবদুল জাহির সনাতন ধর্ম ও সরকারবিরোধী ফেসবুক পোস্ট ও তাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর কমেন্টের উপর ভিত্তি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
ওসি শেখ নাজমুল হক জানান- রাজু এবং জাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন, চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবার পর তদন্ত সাপেক্ষে তাদেরকে আটক করা হয়। এখনও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
এদিকে সাংবাদিক গ্রেপ্তারের বিষয়টি জেনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা জানিয়েছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed