সিলেটে ৪১২ বোতল ফেন্সিডিলসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরাণ থানাধীন আল-বারাকা আবাসিক এলাকা থেকে ৪১২ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ জুন) ভোরে ওই এলাকার শিবলু আহমদের বাড়ির সামনে গাড়ি পার্কিংস্থলে অভিযান চালিয়ে ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়।
আটক দুইজন হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের নরসিংহপুরের মৃত কলমদর আলীর ছেলে জালাল আহমদ (৩২) ও সিলেট সদর উপজেলার বহর পশ্চিম এলাকার মৃত সৈয়দ শফিকুল ইসলামের ছেলে মো. কালাম (৪২)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা জানান, নগর ডিবির পরিদর্শক শিবেন বিশ্বাসের নেতেৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১২ বোতল ফেনসিডিলের একটি চালান জব্দ করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়। জব্দ করা ফেনসিডিলের মূল্য ৬ লাখ ১৮ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, ফেনসিডিলের চালানটি জালাল আহমদের তত্ত্বাবধানে তার গাড়ির ড্রাইভার সবুজ (৪০) ও মো. কালামের সহযোগিতায় জকিগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে সিলেট শহরে নিয়ে আসা হয়।
ফেনসিডিলের চালানটি সিলেট নগরের কাজলশাহ এলাকার মাদক ব্যবসায়ী শাহিনসহ শহরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিলো।
তবে গাড়ি চালক সবুজ ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জালাল আহমদ পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে কোতায়ালি মডেল থানার একটি মামলা (নং-১২(৭)’১৫) আদালতে বিচারাধীন। এছাড়া এ ঘটনায় জড়িত চালক সবুজ ও শাহিনকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেদান আল মুছা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed