Main Menu

সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ১৬২৮, মৃত্যু ৩৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে সিলেট বিভাগে প্রতিদিনই আক্রানের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩৯ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার চেয়ে সিলেট জেলার আক্রান্তের সংখ্যা বেশী। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩২৯ জন, হবিগঞ্জে ২০৮ জন, আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১৫২ জন।

আক্রান্তদের মধ্যে ৪০৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১২৮ জন, সুনামগঞ্জে ৮১ জন, হবিগঞ্জে ১৩৫ জন এবং মৌলভীবাজারে ৬২ জন।

আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৭ জন। এরমধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ২৮ জন। এছাড়া, মৌলভীবাজারে চার জন, হবিগঞ্জে দুইজন ও সুনামগঞ্জে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪১ জন, সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ২০ জন এবং মৌলভীবাজারে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন। এ পরিস্থিতিতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

Share





Related News

Comments are Closed