Main Menu

সিলেট শামসুদ্দিন হাসপাতালে ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌকিদেখীর জান্নাত মটরস এর মালিক জামাল আহমদ (৫৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যবসায়ী গত ৬ দিন আগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত মহাপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন, জামাল উদ্দিন করোনা পজিটিভ ছিলেন।

সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম গণমা্ধ্যমকে বলেন, মারা যাওয়া ওই ব্যবসায়ীর নমুনা পরীক্ষায় বেশি সময় লেগেছে। তার শরীরে করোনার উপসর্গ ছিল। কিন্তু তিনি করোনা পজেটিভ ছিলেন কি-না তা জানতে লেগেছে ৫ দিন সময়। শামসুদ্দিন হাসপাতালে বারবার যোগাযোগ করার পর মারা যাওয়া ব্যবসায়ীর করোনা পরীক্ষার রিপোর্ট জানা সম্ভব হয়নি বলে দাবি কাউন্সিলর শামীমের। তিনি বলেন, অবশেষে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে গতকাল রবিবার তিনি জানতে পেরেছেন ওই ব্যবসায়ীর করোনা পজেটিভ ছিল। তিনি আক্ষেপ করে বলেন, ওই ব্যবসায়ী আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন। শুরুতেই যদি জানা যেত তার শরীরে করোনা রয়েছে তাহলে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেত।

প্রসঙ্গত, সোমবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed