কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বাজারে সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় আকস্মিকভাবে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অগ্নি নির্বাপক দল জানিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
জানা যায়, আদমপুর বাজারের রেজাউল মার্কেটে সোমবার সকালে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের বাবুল মিয়ার মুদি দোকান, আব্দুল খালেকের কাপড়ের দোকান, মুন কম্পিউটার, মুন ফার্নিচার ও আব্দুল হকের মালের গোদাম সম্পূর্ণরুপে পুড়ে যায়। ঘটনার পর দ্রুত এলাকাবাসী ঢায়ার সার্ভিসে খবর দিলে অগ্নি নির্বাপক দলটি ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানীরা দাবি করেন অগ্নিকাণ্ডে তাদের ৩০ লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী আদমপুর বাজারের ব্যবসায়ী মঈনুল ইসলাম জানান সকাল সাড়ে ৯ টায় একটি দোকানে আকস্মিকভাবে আগুন জলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এ আগুন ৮টি দোকানে ছড়িয়ে পড়ে।
কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সৃষ্টি। তিনিও মনে করছেন ৮ দোকানে কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed