চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আনিকা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ৮ জুন দুপুর আড়াইটায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের হাজিপাড়ায়। নিহত আনিকা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে।
প্রতিবেশীরা জানান, বাড়ীর লোকজনের অলক্ষ্যে আনিকা অন্যান্য শিশুদের সাথে নিজ বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরের পানিতে নামার সাথেই পানির গভীরে তলীয়ে যায় সে। তার সঙ্গী শিশুরা ঘটনাটি বাড়ীর লোকজনকে জানালে লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে আনিকার মরদেহ ভেসে উঠে। পরে লোকজন তার মরদেহ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed