মামার সাথে নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মামার সাথে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে গভীরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে ৯ বছরের শিশু যুথী।
ঘটনাটি ঘটেছে সোমবার ৮ জুন সকাল ১১ টায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কৃষ্ট চাঁদপুর গ্রামে। নিখোঁজ যুথী পৌর শহরের ইসলামপাড়া মহল্লার কবির হোসেনের মেয়ে।
যুথীর মামা শাকিব হোসেন বলেন, ভাগ্নি যুথী মায়ের সাথে বেড়াতে আসে। ঘটনার দিন ও সময় যুথী তার (শাকিব হোসেন) সাথে বাড়ী সংলগ্ন ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। এরই এক পর্যায়ে সে পানিতে নামার মুহুর্তেই পানির স্রোতে গভীরে তলিয়ে যায়। পরে নদীতে অনেক খোঁজাখুঁজির পরও যুথীর কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বিরামপুর দমকল বাহিনীর সদস্যরা এসে দীর্ঘ সময় নদীর পানিতে খোঁজাখুঁজি করেও যুথীর সন্ধান করতে পারেনি।
বিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই তারা নদীতে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু নদীর পানির স্রোত বেশী থাকায় এবং উদ্ধার কাজ পরিচালনার মতো তাদের কাছে তেমন কোন সরঞ্জাম না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এজন্য রংপুর থেকে ডুবুরী এসে উদ্ধার কাজ শুরু করবে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed