Main Menu

গোলাপগঞ্জে বজ্রপাতে জেলে নিহত, নিখোঁজ ১

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুরে বজ্রপাতে এক জেলে নিহত এবং অপর একজন নিখোঁজ রয়েছেন।

নিহত বাবুল মিয়া (৩০) কালিকৃষ্ণপুর গ্রামার মৃত মুন্সি মিয়ার ছেলে।আর নিখোঁজ আবুল কালাম (৪০) ইসলামপুর গ্রামের রবি উল্লাহর ছেলে। তাকে খোঁজতে হাওরে তল্লাশী চলছে।

আজ রোববার (৭ জুন) সকালে হাকালুকি হাওরে মাছ ধরতে গেলে তারা বজ্রপাতের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে হাকালুকি হাওরে চিমটি জাল দিয়ে মাছ ধরতে যায় তারা। সকালে হাওরে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। দুপুর পর্যন্ত তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজতে বের হন। খোঁজ করতে গিয়ে হাকালুকি হাওরের লম্বা বিল থেকে বাবুলের ঝলসানো লাশ পাওয়া যায়। পাশে ক্ষতিগ্রস্থ নৌকাটি পাওয়া গেলেও আবুল কালামকে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বজ্রপাতে আবুল কালাম পানিতে পড়ে তলিয়ে গেছেন। এলাকাবাসী আবুল কালামের সন্ধানে হাওরে তল্লাশী চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মুমিত হিরা বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

গোলাপগঞ্জ থানার কুশিয়ারা ফাঁড়ি ইনচার্জ মুরাদউল্লাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed