সিলেটগামী কালনী ট্রেনের ইঞ্জিন বিকল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে ১ ঘন্টারও বেশি সময় অনির্ধারিত যাত্রা বিরতিতে পড়ে কালনী ট্রেন।
বোরবার (৭ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কালনী সন্ধ্যা ৭টার দিকে বিকল ইঞ্জিন মেরামত হলে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে হরষপুর স্টেশন ছেড়ে যায়।
এর আগে বিকাল পৌনে ৬টার দিকে চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কালনী ট্রেনটি একঘন্টারও বেশি সময় বিলম্বে শায়েস্তাগঞ্জ পৌঁছায়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed