সুনামগঞ্জে আরো ৩৪ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রোববার আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।
তিনি জানান, রোববার শাবির পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪টি পজেটিভ আসে।শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।
এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে। এরমধ্যে মারা গেছেন ৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed