করোনা রোগিদের চিকিৎসা দেবে মাউন্ট এডোরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নগরের আখিলিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হসপিটাল করোনাক্রান্ত রোগীদের জন্য চালু করছে আইসোলেশন ইউনিট এবং আলাদা আইসোলেশন আইসিইউ।
সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কত শয্যাবিশিষ্ট এই ইউনিট থাকবে এবং এর খরচ কত হবে সেটি এখনই জানা যায়নি।
হাসপাতালের ফ্লোর ইনচার্জ ফজলে রাব্বি জানান, করোনা রোগীদের চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে এখনো সবকিছু প্রস্তুত হয়নি। সব ঠিকঠাক হলে হাসপাতালের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, এ বিষয়ে রোববার (৭ জুন) বিকেলে ব্যবস্থাপনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
এরআগে গত ১ জুন থেকে সিলেটের দক্ষিন সুরমায় অবস্থিত নর্থ ইস্ট হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা সেবা শুরু হয়। সেখানে হাসপাতালের নির্ধারিত চার্জ পরিশোধ করে করোনা রোগিরা চিকিৎসা সেবা নিচ্ছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed