বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দায় গোটা বিশ্ব। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামও ওঠা-নামা করছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪৪ দশমিক ৪০ মার্কিন ডলার বা ২.৬ শতাংশ কমে হয়েছে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩ ডলার, যা ২ মের পর সর্বনিম্ন। পুরো সপ্তাহের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ৩.৯ শতাংশ।
এর পাশাপাশি রুপার দামও কমেছে ৫.৫ শতাংশ। বিশ্ববাজারের পাশাপাশি সোনার দাম কমেছে ভারতেও। শুক্রবার ভারতে ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৩৫০ রুপিতে নেমে যায়। এদিন সোনার দর প্রায় ১ শতাংশ কমেছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed