সিলেটে ব্যাংকের সামনেই ৩ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে নিচে নামতেই ওই ব্যক্তিকে ছিনতাইকারীরা জাপটে ধরে গাড়িতে তুলে পার্শ্ববর্তী চা-বাগানে নিয়ে গিয়ে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা তাকে সেখানেই ফেলে রেখে যায়।
জানা গেছে, নগরীর মদিনা মার্কেটের শাপলা গলির বাসিন্দা আব্দুল হক পাঠানটুলা রূপালী ব্যাংকের শাখা থেকে ব্যক্তিগত তিন লক্ষ টাকা তুলেন রোববার দুপুর ১২ টা ১৭ মিনিটে। টাকাগুলো পকেটে ভরে ব্যাংকের নিচে নামতেই সিএনজি অটোরিকশাযোগে ৩/৪ জন ছিনতাইকারী এসে তাকে জাপটে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে অটোরিকশায় তুলে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে আব্দুল হকের মাথায় শক্ত রুল দিয়ে এবং ধারালো ক্ষুর দিয়ে হাতে আঘাত করে তার কাছ থেকে ওই তিন লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে মানুষজন তাকে একটি গাড়িতে করে বাসায় পাঠান।
এ বিষয়ে আব্দুল হক বলেন, আমাকে মারধর করে ৩/৪ জন ছিনতাইকারী রূপালী ব্যাংক থেকে উত্তোলন করা ৩ লাখ টাকা নিয়ে গেছে। তাদের মুখে মাস্ক ছিলো, তাই চেনা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল হক।
এ প্রসঙ্গে এসএমপি’র জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি কোতোয়ালি থানা এলাকায় ঘটেছে। তবে ভিকটিম জালালাবাদ থানার কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ করলে আমাদের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি সিলেট কোতোয়ালি থানা পুলিশ খতিয়ে দেখছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, এখনও এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। তবু বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed