কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শনিবার (৬ জুন) ডিসির নমুনায় করোনা ধরা পড়ার খবর পান।
সিভিল সার্জন জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে ডিসি সর্দি-জ্বর অনুভব করলে শনিবার সকালে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, ডিসি সুস্থ আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সুস্থতার জন্য জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সবার দোয়া চেয়েছেন।
আহমেদ সাদাত আরও বলেন, দেশে করোনা ধরা পড়ার পর থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে আরও সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে কুষ্টিয়ায় ১১১ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বাকিরা চিকিৎসাধীন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed