২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ
প্রযুক্তি ডেস্ক: চলতি মাসের ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। আফ্রিকা ও এশিয়ায় দেখা যাবে গ্রহণটি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক গ্রহণ দেখা যাবে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে, সর্বোচ্চ গ্রহণ হবে ভারতে আর গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপাইনের আকাশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরের আকাশে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে কঙ্গোর বোমা শহরের আকাশে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ভারতের যোশীমঠ শহরে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণের সময় এর সর্বোচ্চ মাত্রা .৯৯৩৬ থাকবে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে ফিলিপাইনের সামার শহরে। সূর্যগ্রহণ শেষ হবে বিকেল ৩টা ৩৪ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও শহরের আকাশে।
আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকার আকাশে ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১২ মিনিট ২৯ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে। ময়মনসিংহের আকাশে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১২ মিনিট ১৩ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে। চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১৭ মিনিট ৩০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে।
সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১৬ মিনিট ৫০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে। খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ৯ মিনিট ৪৫ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে।
বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১২ মিনিট ৩২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে। রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ৬ মিনিট ২৬ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে। রংপুরে ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ৭ মিনিট ২০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed