বিরলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২০ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মো. সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আরহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসরিন জাহান, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকতার হোসেন, অন্যতম সদস্য শিল্পপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, সাধারণ সম্পাদক শাহিনুর আলম জুয়েল, শিল্পপতি আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু, বিরল প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া জিকু, কৃষক গোপাল চন্দ্র রায়, ওবাইদুর রহমান প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল হক জানান, উপজেলায় সরকারিভাবে প্রতিকেজি বোরো ধান ২৬ টাকা দরে ১০ হাজার ৭৯৫ মেট্রিক টন ধান এবং প্রতিকেজি চাল ৩৬ টাকা দরে ৭ হাজার ৫৫৫ দশমিক ৯৮০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের জন্য উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষকদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচিত কৃষকরাই শুধুমাত্র গুদামে ধান বিক্রি করতে পারবেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed