দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪২৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৭৮১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৪২৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে।।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। পরীক্ষায় ২৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ছয় জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, সিলেট বিভাগের দুই জন এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ২২ জনের, বাসায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed