রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাসের চালককে আটক করেছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী সময় টেলিভিশনের সংবাদকর্মী খালিদ ফরায়েজি বলেন, একটা বাস এসে ধাক্কা দিলো। মোটরসাইকেলটি পড়ে গেল। তারপর বাসটি তার উপর দিয়ে চলে গেলো। পরে দেখলাম দুই জনের মরদেহ পড়ে আছে। আরো একজন আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে অন্য পথচারীরা চিকিৎসা দিচ্ছিলেন।
মৃতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
« ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ২ লাখ ১৭ হাজার (Previous News)
(Next News) বিরলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন »
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed