সুনামগঞ্জে একদিনে ১৪ র্যাব সদস্য করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে একদিনে ১৪ র্যাব সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের পজিটিভ শনাক্ত হয়। এনিয়ে র্যাব-৩ এর ৩৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া ঐদিন আরও ২৫ জন আক্রান্ত হন। এ নিয়ে জেলায় করেনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ জন এবং মারা গেছেন ১ জন।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন মঙ্গলবার রাতে এসব তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার সর্বমোট ২২৭ টি নমুনা জমা নেয়া হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এদের মধ্যে ১৪জন র্যাব সদস্য।
Related News
তাহিরপুরে কলেজ ছাত্রীকে চারদিন আটকে রেখে বিয়ের জন্য চাপ, থানায় মামলা
Manual6 Ad Code বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে অপহরণের পর চার দিন ধরে আটকেRead More
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৪৩৪ গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন
Manual1 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত সড়কেরRead More



Comments are Closed