জৈন্তাপুরে আরো ৫ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাসে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার উপজেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন করোনায় মারা যাওয়া ইউপি সচিব আবুল হোসেনের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজি। এছাড়া জৈন্তাপুর উপজেলার আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার।
এরআগে গত সোমবার আবুল হোসেনের স্ত্রী নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের বাসিন্দা ইমরানা বেগম, তার ১৯ মাসের শিশু সন্তান হাসান আহমদ আদিল এবং ছোট ভাই মো. কামরুল ইসলাম করোনায় আক্রান্ত হন৷
Related News
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More



Comments are Closed