হাসপাতালে ভর্তি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১ জুন) সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন বলে ওই হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।
অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, উনি (নাসিম) ঠাণ্ডা-জ্বরে ভুগছেন। সে কারণে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল।
বাবার অসুস্থতা নিয়ে নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেন, এমনিতেই আব্বুর শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা নিয়ে আছে। আজকে নিউমোনিয়ার সমস্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করেছি। এখন অবস্থা স্থিতিশীল।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, জরুরি দরকার হলে বাবাকে সিএমএইচে নিয়ে যাব। তিনি (প্রধানমন্ত্রী) সিএমএইচে কথা বলে রেখেছেন।
করোনাভাইরাসের কোনো লক্ষণ আছে কি না জানতে চাইলে জয় বলেন, এমনিতে কোনো শ্বাসকষ্ট নেই। আমরা চার দিন আগে নিজেরাই আব্বুর করোনাভাইরাসের টেস্ট করিয়েছি, রেজাল্ট নেগেটিভ এসেছে।
তবে আজকে হাসপাতালে ভর্তির পর আবারও নমুনা নেওয়া হয়েছে। রেজাল্ট এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।
সূত্র: পূর্ব-পশ্চিম বিডি।
Related News
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকেRead More
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More



Comments are Closed