দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে বাংলাদেশিকে হত্যা
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় জসিম উদ্দিন (৩৫) নামে প্রবাসী এক বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রোববার (৩১ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দক্ষিণ আফ্রিকার আমটাটা শহরে এ ঘটনা ঘটে।
জসিম সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালিগিরি গ্রামের মুন্সি সারেং বাড়ির আবদুর রবের ছেলে।
নিহতের বাবা আবদুর রব জানান, ১৪ বছর ধরে তার ছেলে জসিম ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় রয়েছে। রোববার জসিম বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে রাস্তায় গতিরোধ করে ৪/৫ জন সন্ত্রাসী ছিনতাইয়ের চেষ্টা করলে তাদের সাঙ্গে জসিমের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed