দেশে করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। সেই সাথে নতুন করে পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮১ জন।
সোমবার (১ জুন) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭২ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৪টি নমুনা সংগ্রহ এবং ৫২ ল্যাবে মোট ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, নতুন করে ৮১৬ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed