Main Menu

বিশ্বনাথ থানার আরও ৮ পুলিশ করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ থানার আরও ৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন এসআই এবং ৭ জন কনস্টেবল।

শনিবার (৩০ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই দেবাশীষ শর্মা।

এদিকে নতুন আটজন নিয়ে বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ জন। এরমধ্যে ৩৫ জনই পুলিশ সদস্য। আর উপজেলার ৫ জন রোগী করোনাভাইরাস জয় করে বাসায় ফিরেছেন।

Share





Related News

Comments are Closed