ফুলবাড়ীতে করোনার উপস্বর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে করোনার উপস্বর্গ নিয়ে মমতাজ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (২৯ মে) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি।
মমতাজ উদ্দিন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসানুল হোসেন বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মমতাজ উদ্দিনের মৃত্যু খবর শুক্রবার বিকেল ৫ টায় পান। মমতাজ উদ্দিন করোনা উপস্বর্গ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন। রাত সাড়ে ১১ টায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির তত্তাবধানে মমতাজ উদ্দিনকে স্থানীয় কানাহার করবস্থানে দাফন করা হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এখন পাওয়া যায়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed