বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৬৪ হাজার ৮৪৯ জন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৮৪৯ জনে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ২৩ হাজার ৪৩২ জন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১৭ লাখের বেশি। দেশটিতে মারা গেছেন প্রায় ১ লাখ ২ হাজার ৮০৮ জন।
তবে এগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া সংখ্যা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক রোগী গুরুতর অবস্থায় থাকায় প্রকৃত পরিস্থিতি আরও খারাপ।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, ফ্রান্স, ব্রাজিল ও স্পেন।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে শনিবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১০ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে। এছাড়া মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed