দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৭৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৩০ মে) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১০ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬০ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।
নতুন করে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং তিনজন নারী। ঢাকা বিভাগে ১৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন বলে জানান তিনি।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed