সিলেটে ২০০ পিস ইয়াবাসহ আটক ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ২০০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার (২৯ মে) ভোররাত সোয়া ৩টার দিকে এসআই অঞ্জন কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ জালালাবাদ থানাধীন চাঁনপুর জামে মসজিদের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি সিএনজি চালিত অটোরিকসা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ।
তিনি বলেন, রাত সোয়া ৩ টার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের চাঁনপুর জামে মসজিদের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি সিএনজি চালিত অটোরিকসা থামিয়ে তাদেরকে তল্লাশী করলে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় ইয়াবাসহ রেজিস্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিকসাটি জব্দ করা হয় বলেও জানান তিনি।
সূত্র জানায়, আটককৃতরা সকলেই সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার নলুয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫), নবীনগরের মনোরঞ্জন তালুকদারের ছেলে হৃদয় তালুকদার (২১), কামাল উদ্দিনের ছেলে মামুন আহমদ (২৩), ঝরঝরিয়ার মো. নূরুল আমিনের ছেলে মো. নুরুজ্জামান সোহাগ (২১) ও নবীনগরের যগিন্দ্র বর্মনের ছেলে হৃদয় বর্মন (২১)।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed