ঘরের মাটির দেয়াল চাপায় গৃহবধূর মৃত্যু
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রবল ঝড়োবৃষ্টিতে ঘরের মাটির দেয়াল চাপা পড়ে আহত গৃহবধূ মমতাজ বেগম (৩৫) মৃত্যুর সাথে লড়াই করে ২৮ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় চিকিৎসাধিন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন।
মমতাজ বেগম চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোস্তাফিজার রহমান বাবুর স্ত্রী।
স্থানীয়রা জানান, গত ২৭ মে বুধবার দিবাগত রাতে পুনট্টি ইউনিয়নের উপর দিয়ে প্রবল বেগে ঝড়োবৃষ্টি বয়ে যায়। এতে ইউনিয়নের কমবেশী প্রায় প্রতিটি কাচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়। ওই ঝড়ো বৃষ্টিতে মোস্তাফিজার রহমান বাবুর ঘরের মাটির দেয়াল তাদের ওপর পড়ে যায়। এতে মোস্তাফিজার রহমান বাবু ও তার স্ত্রী মমতাজ বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় মমতাজ বেগমের মৃত্যু হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed