Main Menu

ডোমারে মটরসাইকেল কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় কাভার্ডভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লৎফর রহমান (৬৫) নামের মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার আমবাড়ি-চিলাহাটি সড়কে কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে চিলাহাটি গামী ঔষধ সরবরাহকারী একটি কাভার্ডভ্যান ও বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত লুৎফুর রহমান ভোগডাবুড়ি ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আফিজ উদ্দিনের ছেলে। এসময় একই এলাকার মটরসাইকেলের চালক বরকত আলীকে আহতাবস্থায় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসি ঘাতক কাভার্ডভ্যানটিসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed