মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মর্তুজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, একটি জমি নিয়ে হারিয়া গ্রামের শামসুল হক ও মকবুল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মকবুল দখলে গেলে প্রতিপক্ষ সামছুল হক বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টা-ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
এরমধ্যে গুরুত্বর আহতদের মধ্যে বৃদ্ধ মর্তুজ আলীকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান নামে আরেক বৃদ্ধের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমদ বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed