সিলেট ছাড়লেন আরও ২৭২ ব্রিটিশ নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতিতে আটকে পড়া আরো ২৭২ ব্রিটিশ নাগরিক সিলেট ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ বিমানপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে। এরকম পরিস্থিতিতে সিলেটে বেশ কিছু সংখ্যক ব্রিটিশ নাগরিক (যারা বাংলাদেশি বংশোদ্ভূত) আটকা পড়েছিলেন। বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ব্রিটিশ সরকার।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আরো ২৭২ নাগরিককে দুটি অভ্যন্তরীণ চার্টার্ড ফ্লাইটে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা আরেকটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যে যাবেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে দুটি ফ্লাইটে ওসমানী থেকে ২৭২ ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।
অবশ্য এসব যাত্রী সরাসরি যুক্তরাজ্যে যাননি। প্রথমে তাদেরকে বিমানযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে দেশের অন্যান্য স্থানের যাত্রীদের নিয়ে যুক্তরাজ্যে যায় বিমান।
সবমিলিয়ে গত ২১ এপ্রিল থেকে আজ মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত দেড় সহস্রাধিক ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed