ঈদের রাতে ভূমিকম্পে কাঁপলো সিলেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ঈদের রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্পের কাঁপুনিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে আসেন বাইরে।
সোমবার (২৫ মে) রাত ৮টা ৪৩ মিনিটে এ ভূমকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.১।
সিলেটের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। নগরীর বিভিন্ন ভবন কেঁপে ওঠে ভূমিকম্পে। তবে অনেকেই এ ভূকম্পন টের পায়নি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কি.মি. উত্তরপূর্বে ভারতের কাকচিং বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ভূমিকম্পের প্রভাবে সিলেটে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়াবিদদের মতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নগরের লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
এর আগে গত ১৪ এপ্রিল ভোররাত ৩টা ৪৩ মিনিটে সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছিল। সে সমর এর স্থায়িত্ব ছিলো ৫ সেকেন্ডের মতো।
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবারRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টাRead More



Comments are Closed