Main Menu

ঈদের নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় মৃত্যু হয়েছে ইমামের। মৃত ইমামের নাম আইউব আলী (৭০)।

সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের জামাতে এ ঘটনা ঘটে।

ইমাম আইউব আলী নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন।

ঈদের নামাজ পড়ানোর সময় ইমামের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে তুললে দেখা যায়, তাঁর মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed