ঈদের অনুষ্ঠানে ভয়াবহ হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ঈদের উৎসবকে কেন্দ্র করে আয়োজিত নাচ-গানের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বিস্ফোরণ ঘটে।
হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ অফিসার মোহাম্মদ মোক্তার এএফপিকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এজন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
তবে এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।
মোহাম্মদ ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরণ ঘটে।
আবদি হাসান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঈদের উৎসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রোববার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed