Main Menu

বিশ্বে করোনায় মৃত বেড়ে ৩ লাখ ৪২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪২ হাজার ১০৪ জনে। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ১১ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৬১০ জন।

মরণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২৮ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ৯০১ জন।

Share





Related News

Comments are Closed