Main Menu

দেশে করোনায় আরো ২৮ জনের মৃত্যু , শনাক্ত ১৫৩২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৫৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৬১০ জন।

মরণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২৮ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে।

রবিবার (২৪ মে) দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ৯০১ জন।

Share





Related News

Comments are Closed