করোনায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে রাজু আহম্মেদ নামে আরো এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ নিয়ে পুলিশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
রাজু আহম্মেদ পুলিশের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ হাসপাতাল সূত্র জানায়, গত ২ মে অসুস্থবোধ করায় করোনার পরীক্ষা করান পরিদর্শক রাজু আহম্মেদ। পরদিন পরীক্ষায় করোনা পজেটিভ এলে ৪ মে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা পুলিশের এ কর্মকর্তা রোববার সকালে মারা যান।
রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed