বিশ্বে করোনায় মৃত বেড়ে ৩ লাখ ৪০ হাজার ৪ জন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৪ জনে।
ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৪ হাজার ৩৩ জনে।
আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২১ লাখ ৫৮ হাজার ৫৬৯ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ।
বর্তমানে ২৮ লাখ ৫ হাজার ৪৬০ জন করোনা আক্রান্তো রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৪৪ হাজার ৫৮২ জনের অবস্থা গুরুতর।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৮৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৭৮ জন।
এই সময়ে দেশে একদিনে ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪৮৬ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed