Main Menu

সুনামগঞ্জে দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পুলিশের দুইজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সুনামগঞ্জ পুলিশ সদর সার্কেল দুই পুলিশ সদস্যের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্তরা হলেন কনস্টেবল ফয়সল আহমেদ এবং নায়েক শিহাব উদ্দিন। তাদেরকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে রাখা হয়েছে।

জানা গেছে, আক্রান্তরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে আনা হচ্ছে।

এছাড়া তাদের সংস্পর্শে আসা সবার নমুনাও সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

Share





Related News

Comments are Closed