তাহিরপুরে আরও তিনজন করোনা রোগি শনাক্ত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে একজন নার্সসহ নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এছাড়া উপজেলার বাদাঘাট পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের আপাতত হোম আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি জানান, ঢাকার রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পাঠানোর পর বৃহস্পতিবার সন্ধায় সেখান থেকে জানানো হয়, এ উপজেলায় নতুন করে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের চাউল পট্রির বাদাঘাট পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের ২৪ বছর বয়সী একজন ল্যাব টেকনেশিয়ান, উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের ৩১ বছর বয়সী এক ব্যক্তি, অপরজন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২২ বছর বয়সী নার্স।
এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত তাহিরপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন আরো জানান, আক্রান্ত নার্সের সংস্পর্শে স্বাস্থ্য কর্মী, রোগী বা পরিবারের অন্য যারাই তার সংস্পর্শে এসেছিলেন তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী ও থানার ওসি মো. আতিকুর রহমান জানান, স্বাস্থ্য বিধি অনুযায়ী আক্রান্তদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
তারা আরো জানান, উপজেলার বাদাঘাট বাজারের মক্কা টাওয়ারের বাদাঘাট পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারে আক্রান্ত কর্মরত ল্যব টেকনেশিয়ানের সহকর্মী, স্বাস্থ্যকর্মী, রোগী সহ যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে এমনকি বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্য্যন্ত ওই ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার লকডাউন ঘোষণা করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed