Main Menu

ঈদে সংবাদপত্র ছয় দিন বন্ধ থাকবে

বৈশাখী নিউজ ডেস্ক : এবার ঈদুল ফিতর উপলক্ষে ছয় দিন সংবাদপত্র প্রকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)।

বুধবার (২০শে মে) নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছুটির সময় কোনো পত্রিকা বের হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংবাদপত্রে আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে। তাই আগামী ২৪ থেকে ২৯ মে পর্যন্ত পত্রিকা প্রকাশ করা হবে না।

অন্যান্য বছর ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন মিলিয়ে তিন বা চার দিন (চাঁদ দেখা সাপেক্ষে) ছুটি থাকত। এবার করোনাভাইরাস সংক্রমণজনিত বিশেষ দুর্যোগময় পরিস্থিতির কারণে ছুটি বাড়ানো হয়েছে।

Share





Related News

Comments are Closed