ছাতকে ঢাকা ফেরত শিশু করোনায় আক্রান্ত
ছাতক প্রতিনিধিঃ ছাতকে এবার ১০ বছর বয়সী এক শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা। রবিবার রাতে তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ বলে রিপোর্ট এসেছে।
গত ১০ মে ওই শিশুসহ তার পরিবারের আট সদস্য ঢাকা থেকে ছাতকে আসেন। এরপর তাদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ওই শিশুটির করোনা পজিটিভ আসে।
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সানি জানান, বর্তমানে সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই আছে। এ নিয়ে ছাতকে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬ জন। এদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed