শাবিতে করোনা পরীক্ষার পিসিআর ল্যাবের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাবের উদ্বোধন করেন।
তবে ১৯ মে মঙ্গলবার থেকে এই ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা শুরুর লক্ষ্যে ইতোমধ্যে বিশ্ববদ্যিালয়ের পিসিআর ল্যাবের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ল্যাব পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
গত ৯ এপ্রিল শাহজালাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্ত করার জন্য পিসিআর ল্যাব চালুর অনুমোদন দেওয়া হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর গত ৭ এপ্রিল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। সিলেট বিভাগের মধ্যে এই একটি ল্যাবেই করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হচ্ছে।
সিলেট বিভাগের চার জেলা মিলে প্রতিদিন গড়ে ৪০০ থেকে সাড়ে চারশ’ জনের নমুনা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে পাঠানো হয়। আর গড়ে পরীক্ষা হয় দেড়শটি। ফলে ওসমানীর ল্যাবে জমা পড়ে থাকে অনেক নমুনা। কয়েকদিনের নমুনা জমে যাওয়ায় রিপোর্ট দিতে সংকট সৃষ্টি হয়। এ অবস্থায় ওসমানীর ল্যাবে জমা হওয়া নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এতে পরীক্ষার ফলাফল পেতে সপ্তাহখানেক লেগে যায়।
তবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব চালু হলে সিলেটে করোনা শনাক্তকরণের সংকট অনেকখানি কেটে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরিচালনা করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ (জিইবি) ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ (বিএমবি)। বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ভবনে জিইবি বিভাগে এ ল্যাব চালু হচ্ছে।
শাবিপ্রবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, গত এক সপ্তাহ থেকে আমাদের শিক্ষকরা এটি পরিচালনার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। ২২ থেকে ২৩ জনের একটি টিম তৈরি করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed