শ্রীমঙ্গলে শিক্ষকদের মাঝে নগদ অর্থ বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি : করোনা দুর্যোগে কঠিন দুঃসময় কাটাচ্ছেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত শিক্ষকরা। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দুঃসময়ে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রীর মাধ্যমে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল।
গত ১২ মে থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও পৌর শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত কষ্টে দিনাতিপাত করা শিক্ষকগণের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সংগঠনটি।
এরই অংশ হিসেবে ১৬ মে শনিবার রাতে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের দুস্থ ও অসহায় শিক্ষকদের জন্য ঈদ উপহার ও নগদ অর্থের খামটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলী আহমদের হাতে তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির ও সহ-সাধারণ সম্পাদক, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান।
প্রসঙ্গত, গত ৯ মে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে গঠিত হয় কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed