Main Menu

মাধবপুরে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আলাল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

Manual7 Ad Code

শনিবার (১৬ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আলাল মিয়া উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে।

Manual8 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে শাহপুর এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় মহাসড়কে মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী উঠানোর জন্য দাঁড়িয়েছিল। তখন সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তাতে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী আলাল ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ট্রাকটি তার শরীরের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই আলাল মিয়া মারা যান।

Manual7 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code