সিলেটে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আজ শনিবার সকালে তাদেরকে মোগলাবাজারের শ্রীরামপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর থানার সুজাতপুর গ্রামের মো. জনি (৩২) ও একই থানার উত্তর সরারচর গ্রামের মো. ওবায়দুল্লাহ (২৫)।
র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা, মাদকবিক্রির ৫৩ হাজার ৫৫০ টাকা, একটি কাভার্ড ভ্যান, ৬৭টি খালি গ্যাস সিলিন্ডার, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, জব্দকৃত আলামতসহ আটককৃতদের শনিবার বিকেলে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed