ডোমারে মা-ছেলেসহ ৩ জনের করোনা শনাক্ত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ও মা ছেলেসহ ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ জন।
শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তিরা উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার মা ও ছেলে। অপরজন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকা অবস্থায় জ্বর, সর্দি দেখা দিলে গত ৭ মে স্বেচ্ছায় নমুনা পরিক্ষা করান স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার।
অপরদিকে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার (৫৭) বছর বয়সী মাকে ৭ মে ঢাকা হতে নিয়ে আসে তার ৩০ বছর বয়সী ছেলে। মায়ের জ্বর জ্বর ভাব ও শ্বাসকষ্ট দেখা দিলে ১০ মে মা ও ছেলের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
১৫ মে রাতে ওই ৩ জনের করোনা রেজাল্ট পজেটিভ আসে বলে জানান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম।
ডাঃ মোহাম্মদ ইব্রাহীম আরো জানান, রাতেই করোনা ভাইরাস শনাক্ত রোগীদের আইসোলেশনে পাঠানো হবে। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত ৯.১৫মি.) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আক্রান্ত ব্যক্তিদের বাড়ীতে অবস্থান করছিলেন।
Related News
পঞ্চগড়ে ৫ হাজার ৮৯২ কৃষকের কৃষি ঋণ মওকুফ
Manual6 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনRead More
রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগাছায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীরRead More



Comments are Closed